ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

সরিষাবাড়ীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সরিষাবাড়ীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবাষির্কীতে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বর্নাঢ্য আয়োজনে ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করে। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেককাটা ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

৪ জানুয়ারি সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগনেতা শরিফ আহমেদ নিরবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান দুখু, যুবলীগনেতা সাখাওয়াতুল আলম মুকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম সোহেল রানা, সরিষাবাড়ী কলেজ ছাত্র সংসদের ভিপি নাজমুল হুদা বজলু, এ জি এস রাজন মিয়া, ছাত্রলীগনেতা রাশেদুল ইসলাম মওলা, আসাদুজ্জামান বাবু, নাছির উদ্দিন স্বপন, সরোয়ার জাহান, জুয়েল রানা জিতু, আব্দুল্লাহ আল কাফি, রাকিবুল ইসলাম, নাঈমুর রহমান দুর্জয় প্রমুখ।

উল্লেখ যে, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্রলীগ। প্রতিষ্ঠালগ্নে নাইমউদ্দিন আহম্মেদকে আহ্বায়ক করে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এর প্রতিষ্ঠাতা সদস্য।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সরিষাবাড়ীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় ০৬:২৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০