ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

আইজিপি ব্যাচ পদক পুরস্কারে মনোনীত এসআই মোস্তাফিজুর রহমান

চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. মোস্তাফিজুর রহমান

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমানকে আইজিপি ব্যাচ পদক পুরস্কারে মনোনীত করা হয়েছে।

একাধিক সূত্রে জানা যায়, শেরপুর সদর থানায় কর্মরত অবস্থায় জুয়া, মাদক, পলাতক আসামি গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার, ডাকাতি, হত্যা, সন্ত্রাসী ও মাদক মামলার রহস্য উদঘাটন করে আসামিদের দ্রুত গ্রেপ্তার করায় বিশেষ ভূমিকা পালনের জন্যই আইজিপি ব্যাচ পদকে মনোনীত করা হয়েছে।

এসআই মো. মোস্তাফিজুর রহমান বাংলারচিঠিডটকমকে জানান, এটা আমার জীবনের প্রথম একটি পদক। এর আগে আমি ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়ে সম্মাননা সনদ ও ক্রেস্ট পেয়েছি।

তিনি আরো বলেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, বর্তমান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহের উৎসাহ ও অনুপ্রেরণায় আজ আমি এ পদক পেতে যাচ্ছি। তারা আমাকে কাজের দিক নির্দেশনা দিয়েছিলেন বলেই আমি আজ আইজিপি ব্যাচ পেতে যাচ্ছি। তাছাড়াও শেরপুর সদর থানার সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদেরও অনেক অবদান রয়েছে। তাদের কাছে আমি কৃতজ্ঞ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আইজিপি ব্যাচ পদক পুরস্কারে মনোনীত এসআই মোস্তাফিজুর রহমান

আপডেট সময় ০৬:১৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০