ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় পুলিশের চেকপোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদের জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী জামালপুরে পালিত হয়েছে। এ উপলক্ষে ৩০ ডিসেম্বর সকালে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা কৃষকদলের সভাপতি প্রকৌশলী আব্দুস সালামের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। আলোচনা শেষে প্রধান অতিথি কৃষকদলের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সহ-সভাপতি সালেহীন মাসুদ মাস্টার, যুগ্মসাধারণ সম্পাদক মতিউর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক সরকার সুলতান আহমেদ বাদশা, শহর কৃষকদলের আহ্বায়ক সালেহীন শাহীন, সদস্য সচিব আরিফুল ইসলাম সুজন, সদর উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম ক্বারীসহ কৃষকদলের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেন নেতাকর্মীরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় পুলিশের চেকপোস্টে ভারতীয় মদ জব্দ

জামালপুরে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ০৬:১৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯