ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

জামালপুর সদর দক্ষিণ ছাত্রদলের কর্মী সম্মেলন

কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর সদর উপজেলা দক্ষিণ শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর বিকেলে শহরের একটি সামাজিক সম্মিলন কেন্দ্রে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলা দক্ষিণ শাখা ছাত্রদলের সভাপতি এম কামরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির ছাত্রবিষয়ক সহসম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ।

সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউর রহমান সফি, সহ-সভাপতি সেলিনা বেগম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জেলা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক লিটন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমন, জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক আতিকুল ইসলাম সুমিল, যুগ্মসম্পাদক মাহমুদুল হাসান মানিক, পৌর ছাত্রদলের সভাপতি ইমরান কায়াসর প্রমুখ।

এছাড়া কর্মী সম্মেলনে ১৫টি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের সাংগঠনিক বক্তব্য রাখেন।

বক্তারা ছাত্রদলকে আরও সু-সংগঠিত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে আগামী দিনে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

জামালপুর সদর দক্ষিণ ছাত্রদলের কর্মী সম্মেলন

আপডেট সময় ০৬:৪০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯