ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

জামালপুরে চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

আমজাদ হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ছবি : সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক : জামালপুরে খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর শহরে মৌন শোভাযাত্রা ও তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং স্বজনরা।

আমজাদ হোসেন চর্চা কেন্দ্রের উদ্যোগে দুপুরে শহরের তমালতলা থেকে একটি মৌন শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বকুলতলা হয়ে পৌর কবরস্থানে গিয়ে শেষ হয়।

সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুল ইসলাম, সাংস্কৃতিককর্মী আলী ইমাম দুলাল, কবি ও সাংবাদিক সাযযাদ আনসারী, তারিকুল ফেরদৌসসহ বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের সদস্যরা আমজাদ হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ ডিসেম্বর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ৭৬ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেনের মৃত্যু হয়। পরে জামালপুর পৌর কবরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। তিনি ১৯৪২ সালের ১৪ আগস্ট জামালপুর শহরের ইকবালপুরে জন্মগ্রহণ করেন।সূত্র: বাংলাট্রিবিউন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জামালপুরে চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় ০৯:৫৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯