ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

সানন্দবাড়ীতে ১০০০ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

সানন্দবাড়ীতে গ্রেপ্তার মাদক কারবারি দুদু মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজার থেকে ১০ নভেম্বর দুপুরে এক হাজারটি ইয়াবা বড়িসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেপ্তার মাদক কারবারি হলেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার খেয়ারচর গ্রামের মৃত ওমর আলীর ছেলে দুদু মিয়া (৪০)।

জানা গেছে, গোপন সংবাদ পেয়ে ১০ নভেম্বর দুপুরে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা একদল পুলিশ নিয়ে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। তারা চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজারে আইনালের স-মিলের সামনে সড়কে তল্লাশি চকি বসিয়ে যানবাহন তল্লাশি করেন। একপর্যায়ে দুপুর একটার দিকে রাজিবপুর থেকে আসা একটি সিএনজি তল্লাশি করে এক হাজারটি ইয়াবা বড়িসহ যাত্রীবেশে থাকা মাদক কারবারি দুদু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, গ্রেপ্তার মাদক কারবারি দুদু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করে জামালপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

সানন্দবাড়ীতে ১০০০ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯