ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

বকশীগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

উপজেলা প্রশাসন ও উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবসের শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১০ ডিসেম্বর ‘মানবাধিকার সুরক্ষায় তারণ্যের অভিযাত্রা’ এ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে সকাল ১০টায় একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম, একটি বাড়ি একটি খামার এর সমন্বয়কারী মাহবুবুর রহমান, উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার, উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের সমন্বয়কারী হামিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উন্নয়ন সংঘ, ব্র্যাক এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেরুরচর ইউনিয়ন পরিষদ চত্বরে মানবাধিকার বিষয়ক সচেতনতা সভা। ছবি : বাংলারচিঠিডটকম

একইদিন ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। মেরুরচর ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

মানবাধিকার বিষয়ে বক্তব্য প্রতিযোগিতায় বিজয়ী এক শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

অপরদিকে সাধুরপাড়া ইউনিয়নের কেবি মডেল সেসিপ উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মানবাধিকার বিষয়ক আলোচনা সভা এবং বক্তব্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিজয়ী নয়জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক এম. এইচ কবির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

আপডেট সময় ০৮:২৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯