ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের শোভাযাত্রা বের হয়। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ ডিসেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে দেওয়ানগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, উপজেলা প্রশাসন ও উন্নয়ন সংঘের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি স্থানীয় নতুন কুঁড়ি বিদ্যানিকেতন থেকে বের হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান হোসেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুর রহমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার, সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মহিলানেত্রী রাশেদা আফরোজ ঋতু প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আপডেট সময় ০৪:১০:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯