ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

জামালপুরের ৮ জয়িতাকে সম্মাননা প্রদান

একজন জয়িতার হাতে সম্মাননা সনদ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে নারী উন্নয়ন, ক্ষমতায়ন, নারী সমাজের অগ্রযাত্রা অব্যাহত রাখতে, আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সারা জেলায় আটজন জয়িতাকে সম্মাননা সনদ ও ক্রেস্ট দেওয়া হয়েছে। এ উপলক্ষে ৯ ডিসেম্বর বিকেলে জামালপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক রাজিব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মছিরুন নেছা, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ঝাওগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম হেনা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা বেগম প্রমুখ।

এবার জামালপুর জেলা পর্যায়ে জয়িতা নির্বাচিত হয়েছেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে কলেজ সড়ক সরকারপাড়া এলাকার আব্দুল ওয়াদুদের স্ত্রী জুলেখা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মেলান্দহ পৌরসভার সদারবাড়ি এলাকার খলিলুর রহমানের মেয়ে খালেদা বেগম, সফল জননী নারী হিসেবে সরিষাবাড়ী উপজেলার উত্তর সাতপোয়া এলাকার মৃত মোমতাজুর রহমানের স্ত্রী বেগম রেজিয়া রহমান, নির্যাতিতা নারীর সাফল্য অর্জনকারী সরিষাবাড়ীর কামারাবাদ এলাকার নজরুল ইসলামের মেয়ে সাথী খাতুন ও সমাজ উন্নয়নে অবদানের জন্য মেলান্দহ পৌরসভার কাজিরপাড়া এলাকার মো. সাইফুদ্দিন আহম্মেদ এর স্ত্রী শবনম মোস্তারী।

উপজেলা পর্যায়ে নির্বাচিত তিনজন জয়িতা হলেন- শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জামালপুর পৌরসভার উত্তর কাছারিপাড়ার মৃত আবুল হোসেনের মেয়ে আরিফুন নাহার, সফল জননী নারী হিসেবে পৌরসভার উত্তর পাথালিয়া এলাকার মো. বদরুজ্জামানের স্ত্রী মোছা. আম্বিয়া বেগম, নির্যাতিতা নারী সাফল্য অর্জনকারী জামালপুর সদর উপজেলার উত্তর ঘোড়াধাপ এলাকার মো. আজহারুল ইসলামের মেয়ে আরজিনা খাতুন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ও অন্যান্য অতিথিবৃন্দ এবারের জয়িতাদের হাতে সম্মাননা সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

জামালপুরের ৮ জয়িতাকে সম্মাননা প্রদান

আপডেট সময় ০৯:৩১:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯