ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

জামালপুরের কথিত দুই সাংবাদিক শেরপুরে আটক

শেরপুরে আটক কথিত দুই সাংবাদিক তারেক ও রবিউল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিলবালিয়া গ্রামের তারেক ও তার সহযোগী রবিউল ইসলাম ৫ ডিসেম্বর রাতে শেরপুর সদর উপজেলার চরজঙ্গলদী দশানী বাজারে চাঁদাবাজী করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন। জনতা তাদেরকে আটক করে শেরপুর সদর থানা পুলিশের হাতে সোপর্দ করে।

পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর থেকে প্রকাশিত দৈনিক নবতান পত্রিকার স্টাফ রিপোর্টার ও আনসার সদস্য তারেক এবং তার সহযোগী রবিউল ইসলাম চরজঙ্গলদী দশানী বাজারে বালু উত্তোলনকারী একটি ড্রেজারের মালিকের কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় স্থানীয় জনতার সন্দেহ হলে তাদের দু’জনকে আটক করে।

এর আগেও তারেক সাংবাদ প্রকাশের ভয় দেখিয়ে দু’দফায় পাঁচ হাজার টাকা করে চাঁদা নিয়ে যায়। ৫ ডিসেম্বর রাতে আবার চাঁদা নিতে গেলে তারেককে আটক করা হয়। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

জামালপুরের কথিত দুই সাংবাদিক শেরপুরে আটক

আপডেট সময় ০৬:৩১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯