ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

আবারো কমলো সারের দাম : কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

বাংলারচিঠিডটকম ডেস্ক : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষক দরদী প্রধানমন্ত্রী কৃষকের কথা মাথায় রেখে উৎপাদন খরচ কমানোর জন্য ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারের দাম কেজি প্রতি ৯ টাকা কমিয়েছেন। এর আগে এই মূল্য ছিল ২৫ টাকা, আর এখন প্রতি কেজি ডিএপি সার ১৬ টাকা। ডিলার পর্যায়ে বর্তমান ২৩ টাকার পরিবর্তে এখন ১৪ টাকা কেজি।

৪ ডিসেম্বর কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের একথা জানান।

ড. আব্দুর রাজ্জাক বলেন, মূল্য কমানোর কারণে ডিএপি সারে সরকারের বছরের প্রণোদনা বাবদ ৮০০ কোটি টাকা ব্যয় হবে,তবে এ টাকা কৃষি মন্ত্রণালয়ের অনুকূলে প্রণোদনা বাবদ বরাদ্দ ৯ হাজার কোটি টাকা পূরণ করা হবে।

কৃষিমন্ত্রী বলেন, কৃষকের উৎপাদন খরচ হ্রাস, সুষম সার ব্যবহারে কৃষকগণকে উদ্বুদ্ধকরণ, কৃষিক্ষেত্রে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ পরিবেশ বান্ধব টেকসই খাদ্য নিরাপত্তার স্বার্থে সরকার ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারের মূল্য পুনরায় হ্রাসের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকার এ নিয়ে পাঁচ দফায় সারের মুল্য কমালো। ৮০ টাকার টিএসপি সার ২২ টাকা, ৭০ টাকার এমওপি ১৫ টাকা ও ৯০ টাকার ডিএপি ১৬ টাকায় দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ডিএপি সারে ১৮শতাংশ নাইট্রোজেন (এ্যামোনিয়া ফর্মে) এরং টিএসপি সারের সমপরিমাণের ফসফেট রয়েছে। ফলে এই সার প্রয়োগে ইউরিয়া ও টিএসপি উভয় সারের সুফল পাওয়া যায়। ফলে ইউরিয়া ও টিএসপি সারের ব্যবহার হ্রাস পেয়ে অর্থ ও শ্রম উভয়ের সাশ্রয় হয়। ডিএপি সারের মূল্য হ্রাসের ফলে কৃষকের উৎপাদন খরচ উল্লেখ্যযোগ্যভাবে হ্রাস পাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

আবারো কমলো সারের দাম : কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

আপডেট সময় ০৮:৩৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯