ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

জামালপুরে বিশ্ব এইডস দিবস পালিত

বিশ্ব এইডস দিবসের শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

‘এইডস নির্মূলে প্রয়োজন: জনগণের অংশগ্রহণ’ এই প্রতিপাদ্যের আলোকে ১ ডিসেম্বর জামালপুরে পালিত হয় বিশ্ব এইডস দিবস। এ উপলক্ষে জামালপুর শহরের বকুলতলা চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য এক শোভাযাত্রা। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণের পর সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়। এতে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন সহকারী সিভিল সার্জন চিকিৎসক উত্তম কুমার সরকার, বক্ষব্যধি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক স্বাগত সাহা, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক সেলিনা আক্তার, অধ্যাপক তারিকুল ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান।

আলোচনায় বক্তারা এইডস রোগের প্রধান কারণ হিসেবে বলেন, অনিরাপদ যৌন মিলন, এইডস রোগীর রক্ত শরীরে গ্রহণ করলে, অন্যের ব্যবহার করার ইনজেকশনের সুই বা সিরিঞ্জ ব্যবহার করলে, এইডস রোগের জীবানু বহনকারী মা হতে গর্ভাবস্থায়, প্রসবের সময় অথবা বুকের দুধের মাধ্যমে সন্তানের এইডস হতে পারে।

তারা বলেন, সচেতনতা, ধর্মীয় অনুশাসন এবং সকল ক্ষেত্রে মূল্যবোধ সমুন্নত রেখে সম্পর্ক তৈরি ও শুদ্ধ আচার আচরণ চর্চা এইডস প্রতিরোধে ভূমিকা রাখতে পারে।

বিশ্ব এইডস দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ দিনব্যাপী প্রচার কার্যক্রমসহ নানা কর্মসূচি পালন করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে বিশ্ব এইডস দিবস পালিত

আপডেট সময় ০৭:৩৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯