ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

জামালপুরে বিডি ক্লিনের শহর পরিচ্ছন্নতা অভিযান

জামালপুর শহর পরিষ্কার পরিচ্ছন্ন করছে বিডি ক্লিন দল। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

স্বপ্রনোদিতভাবে শহর পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে নাগরিক সচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট পৌরসভার দৃষ্টি আকর্ষণের মাধ্যমে একটি বাসোপযোগী নগর প্রতিষ্ঠার লক্ষ্যে বিডি ক্লিন জামালপুরের উদ্যোগে জামালপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ২৯ নভেম্বর বিকালে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে এই অভিযান পরিচালনা করা হয়।

পরিচ্ছন্নতা কাজে অংশ নেন বিডি ক্লিন ময়মনসিংহ অঞ্চলের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, জাহাঙ্গীর সেলিম, আশরাফুজ্জামান স্বাধীন, টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক আরিফ হোসেন, বিডি ক্লিন জামালপুর শাখার আহ্বায়ক সুলতানুল ইয়ালিদসহ অন্যান্য সদস্যগণ।

পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা ও শপথবাক্য পাঠ করা হয়।

জামালপুর শহর পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়া বিডি ক্লিন দল। ছবি: বাংলারচিঠিডটকম

ঘন্টাব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে গোটা দয়াময়ী চত্বরটা ঝকঝকে হয়ে উঠে। এই অভিযানে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও উৎসুক জনতা স্বাগত জানান। এছাড়া পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা এই অভিযানকে অভিনন্দন জানান।

উল্লেখ, বিডি ক্লিন জামালপুর নভেম্বর মাস থেকে প্রতি শুক্রবার শহরের গুরুত্বপূর্ণ এলাকায় দলবদ্ধভাবে অভিযান পরিচালনা করে আসছে। বিষয়টি অভিনব হলেও এর ধারাবাহিকতা এবং স্থায়ীত্বের জন্য পৌরকর্তৃপক্ষ থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল বিভাগের এগিয়ে আসা ও সহায়তা করা জরুরি বলে অভিমত ব্যক্ত করেন শহরবাসী। তবে অনেকেই নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

জামালপুরে বিডি ক্লিনের শহর পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় ১০:৩৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯