ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

সিগারেটের বিজ্ঞাপন প্রচারের দায়ে দুই দোকানদারকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের বিসিক শিল্পনগরী এলাকা ও বাইপাস মোড়ে ২৬ নভেম্বর দুপুরে পৃথক অভিযান চালিয়ে দুজন দোকানদারকে একহাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দোকানে সিগারেটের মোড়ক প্রদর্শন ও বিজ্ঞাপন প্রচারে স্টিকার লাগানোর দায়ে তাদেরকে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের দুজন নির্বাহী হাকিম এ আদালত পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আকাশ কুমার কুন্ডু ২৬ নভেম্বর দুপুর ১২টার দিকে শহরের বিসিক শিল্পনগরী সংলগ্ন বাইপাস মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। তিনি এ সময় দোকানে সিগারেটের মোড়ক প্রদর্শন করার দায়ে শান্ত স্টোরের স্বত্বাধিকারী তোফাজ্জল হোসেনকে ৫০০ টাকা জরিমানা করেন।

অপরদিকে একইদিন দুপুর ১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম বিসিক শিল্পনগরী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দোকানে সিগারেটের বিজ্ঞাপন প্রচারের স্টিকার লাগানো পাওয়া যাওয়ায় রাসেল স্টোরের স্বত্বাধীকারী রফিক মিয়াকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

তাদের উভয়কেই ২০০৫ সালের (সংশোধিত ২০১৩) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ৫(১১) ধারায় এ জরিমানা করা হয়।

অভিযানে জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনিছুর রহমান ও সদর থানার পুলিশ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

সিগারেটের বিজ্ঞাপন প্রচারের দায়ে দুই দোকানদারকে জরিমানা

আপডেট সময় ০৯:৪৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯