ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ১৬ দিনব্যাপী কর্মসূচি

বকশীগঞ্জে উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে ১৬ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই পক্ষ উদযাপনের লক্ষ্যে টানা ১৬ দিনসভা, শোভাযাত্রা, আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর ফলে সামাজিক আন্দোলন গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়বে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়বে।

সহযোগী সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশের অর্থায়নে বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে বিভিন্ন সিবিওতে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে।

‘নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’ প্রতিপাদ্য বিষয় নিয়ে কর্মসূচিতে গ্রামভিত্তিক সংগঠন-সিবিওতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সকল নির্যাতন বন্ধ করতে শোভাযাত্রা, আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। প্রতিটি সিবিওতে কর্মসূচিগুলো আলাদা আলাদাভাবে পালন করা হবে।

মাঠ পর্যায়ে কর্মসূচিগুলো পালন করতে উন্নয়ন সংঘের ফিল্ড ফ্যাসিলিটেটর নাসরিন আক্তার, রাশেদ উর রহমান ও জিয়াউর রহমান সিবিও সদস্যদের সহযোগিতা করছেন।

৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস ও ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্ত হবে।

টানা ১৬ দিনের কর্মসূচিতে পিছিয়ে পড়া নারী, শিশু ও মানুষের অধিকার নিয়ে মানুষকে সচেতন করার কাজ করবে উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্প।

উন্নয়ন সংঘের এই ধরনের কার্যক্রমে সাধুবাদ জানিয়েছেন সচেতন মানুষ।

উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার জানান, সারাদেশে যেভাবে নারী, শিশু নির্যাতন বেড়ে গেছে। পাশাপাশি ধর্ষণের ঘটনাও ঘটছে অসংখ্য। তাই এসব ঘটনার প্রতিবাদ করা ও মানুষকে সচেতন করার জন্য মাঠ পর্যায়ে ১৬ দিনের কর্মসূচি পালন করা হবে।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ১৬ দিনব্যাপী কর্মসূচি

আপডেট সময় ০৭:০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯