ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ দেখতে ২২ নভেম্বর কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলারচিঠিডটকম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত দু’ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টম্যাচ দেখতে একদিনের সরকারি সফরে ২২ নভেম্বর কলকাতা যাবেন। ২২ নভেম্বর দুপুর ১টা ৩০ মিনিটে এই খেলা শুরু হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ঐতিহাসিক ডে-নাইট টেস্ট ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত কলকাতায় এ খেলা অনুষ্ঠিত হবে। দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত এই প্রথমবারের মত দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলবে যেখানে এই প্রথম গোলাপি রঙের বল ব্যবহার করা হবে।

প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গিদের বহনকারি বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিশেষ ফ্লাইট সকাল দশ টায় কলকাতার উদ্দেশে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। সকাল ১০ টা ২৫ মিনিটে ফ্লাইটটি কলকাতায় নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করবে।

বিমান বন্দরে আনুষ্ঠানিকতার পর প্রধানমন্ত্রীকে একটি মোটর শোভাযাত্রা সহকারে কলকাতার হোটেল তাজ বেঙ্গলে নিয়ে যাওয়া হবে। শেখ হাসিনা স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় ইডেন গার্ডেনে যাবেন এবং পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বেল বাজিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথমার্ধের খেলা দেখার পর তার আবাসস্থল হোটেলে ফিরে যাবেন। তিনি সন্ধ্যায় পুনরায় স্টেডিয়ামে ফিরবেন। প্রধানমন্ত্রী প্রথম দিনের ম্যাচের পর ইডেন গার্ডেন স্টেডিয়ামে বেঙ্গল ক্রিকেট আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিবেন।

প্রধানমন্ত্রী রাত দশটায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে নেতাজি সুভাষ চন্দ্র বসু আর্ন্তজাতিক বিমান বন্দর ত্যাগ করবেন। ফ্লাইটটি রাত সাড়ে এগারোটায় ঢাকায় হয়রত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে পৌঁছুবে বলে ধারনা করা হচ্ছে।

এরআগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-র সভাপতি সৌরভ গাঙ্গুলি কলকাতায় দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ দেখতে ২২ নভেম্বর কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯