ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

বকশীগঞ্জে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত

উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) কার্যক্রম নিয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর নিলাক্ষিয়া ইউনিয়নের বিনোদর চর গ্রামে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার।

প্রকল্পের তথ্য সেবা কর্মকর্তা আসমাউল হুসনা তানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে এ সময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা নাজমুন নাহার।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীদের সক্ষমতা বৃদ্ধি করা, তথ্য প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করা ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে।

উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) ও দুইজন সহকারী তথ্য সেবা কর্মকর্তা বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠকের মাধ্যমে তাদের সেবা নিশ্চিত করার জন্য তথ্য নিয়ে আলোচনা করছেন।

উঠান বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক, প্রাথমিক স্বাস্থ্য সেবা, ইন্টারনেটের মাধ্যমে সেবাপ্রদান, নারীর ক্ষমতায়ন, সরকারি পরিসেবা নিয়ে আলোচনা করা হয় একই সঙ্গে উপস্থিত নারীরাও তাদের উন্মুক্ত বক্তব্যের মাধ্যমে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বকশীগঞ্জে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯