ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

র‌্যাবের অভিযানে অপহরণকারী আটক, অপহৃত ফারুক উদ্ধার

র‌্যাবের অভিযানে আটক অপহরণকারী নূর ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

কুড়িগ্রাম জেলার রৌমারী থানার বাইটকামারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের মূলহোতা নূর ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। একই সাথে অপহৃত ফারুক তালুকদারকে (২২) উদ্ধার করা হয়েছে।

১৯ নভেম্বর দুপুরে র‌্যাব-১৪ এর কার্যালয়ে পুলিশ সুপার তোফায়েল আহমেদ মিয়া সংবাদ সম্মেলনে জানান, ১৪ নভেম্বর বেলা ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড থেকে ওয়েল্ডিং মিস্ত্রি ফারুক তালুকদারকে অজ্ঞাত চার-পাঁচজন অপহরণকারী মাইক্রোবাসে করে অপহরণ করে। অপহরণকারীরা তাকে কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার চর এলাকায় আটক রেখে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবিসহ মুক্তিপণ না দিলে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। ফারুক তালুকদার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভাওয়াল গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।

ফারুক তালুকদারের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে অপহরণকারীদের ধরতে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার জোনাইদ আফ্রাদের নেতৃত্বে আধুনিক প্রযুক্তির সহায়তায় র‌্যাবের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ১৮ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাইটকামারী এলাকা থেকে অপহরণকারী চক্রের মূলহোতা নূর ইসলামকে আটক এবং অপহৃত ফারুক তালুকদারকে উদ্ধার করা হয়। নূর ইসলাম কুড়িগ্রামের রৌমারী উপজেলার পূর্ব পাইকুড়া গ্রামের আশরাফের ছেলে।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে অপহরণকারী চক্রের মূলহোতা নূর ইসলাম ওয়েল্ডিং মিস্ত্রি ফারুক তালুকদারকে অপহরণ করে মুক্তিপণ দাবির কথা স্বীকার করেছে। তাকে কালিহাতী থানায় সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা

র‌্যাবের অভিযানে অপহরণকারী আটক, অপহৃত ফারুক উদ্ধার

আপডেট সময় ০৮:১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯