ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ৩৫ বিজিবির অভিযান : বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে ১৩ ড্রেজার ধ্বংস

দেওয়ানগঞ্জে ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করায় ১৩টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। ৪ নভেম্বর ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালান তিনি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি কুচক্রিমহল স্থানীয় বিভিন্ন নদী থেকে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ নিয়ে ৩০ অক্টোবর বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসনে টনক নড়ে। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া ৪ নভেম্বর বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। অভিযানের সময় তিনি চিকাজানী, চুকাইবাড়ী, যমুনা নদী ও বাহাদুরাবাদের ঝালুরচর ব্রহ্মপুত্র নদী থেকে ১৩টি ড্রেজার মেশিন জব্দ করেন। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, দেওয়ানগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান, দেওয়ানগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা রোকসানা আক্তার, বাহাদুরাবাদ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মামুন মিয়া উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বাংলারচিঠিডটকমকে জানান, পরিবেশ রক্ষায় বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের

দেওয়ানগঞ্জে ১৩ ড্রেজার ধ্বংস

আপডেট সময় ০৬:৫৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯