ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

ইসলামপুরে রিকশাভ্যান চাপায় শিশুর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় রিকশাভ্যান চাপায় কবিতা নামের ছয় বছরের এক মেয়েশিশু নিহত হয়েছে। ৫ নভেম্বর দুপুরে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের কান্দারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় দরিদ্র দিনমজুর ভুট্টু মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুরের চরগোয়ালিনী ইউনিয়নের কান্দারচর গ্রামের শিশু কবিতা ৫ নভেম্বর দুপুর দু’টার দিকে তাদের বাড়ির সামনে রাস্তা পাড় হচ্ছিল। এ সময় ব্যাটারিচালিত দ্রুতগামী একটি রিকশাভ্যান তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্বজনরা তাকে দ্রুত ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই রিকশাভ্যানচালক দ্রুত কেটে পড়ায় স্থানীয়রা তাকে শনাক্ত করতে পারেনি।

ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সুমন মিয়া বাংলারচিঠিডটকমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে দু’জন উপ-পরিদর্শককে (এসআই) ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহত শিশুটির পরিবার থানায় অভিযোগ করবে না বলে জানিয়েছে। শিশুটির মরদেহ তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

ইসলামপুরে রিকশাভ্যান চাপায় শিশুর মৃত্যু

আপডেট সময় ০৭:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯