ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুলে শান্তিপূর্ণ পরিবেশে জেএসসি ও ভোকেশনাল পরীক্ষা শুরু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২০১৯ সালের জেসএসসি, জেডিসি ও নবম শ্রেণির ভোকেশনাল পরীক্ষা ২ নভেম্বর থেকে শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে জেএসসি ও নবম শ্রেণির ভোকেশনাল শাখার পরীক্ষা শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়।

বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা হয়। তিল তিল করে এই প্রতিষ্ঠানকে শিক্ষা কমপ্লেক্সে রূপান্তরিত করেন কলেজের দক্ষ অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। প্রতি বছরই এই কলেজে জেএসসি পরীক্ষা ও ভোকেশনাল শাখার পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। কলেজের চারপাশে দেয়ালের প্রাচীর থাকায় কোন হইচই ছাড়াই পরীক্ষা হয়। কলেজের শান্তিপূর্ণ মনোরম পরিবেশে শিক্ষার্থীরাও খুশি। এবছর এই কেন্দ্র থেকে এক হাজার ২০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের বিএম শাখা এমপিও ভুক্ত হওয়ায় এই কলেজের অধ্যক্ষ ও চন্দ্রাবাজ শিক্ষা কমপ্লেক্সের পরিচালক মো. রফিকুল ইসলাম বকশীগঞ্জের কৃতি সন্তান ও বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এই প্রতিষ্ঠানের উন্নয়নে তার হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম জামশেদ খোন্দকারের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুলে শান্তিপূর্ণ পরিবেশে জেএসসি ও ভোকেশনাল পরীক্ষা শুরু

আপডেট সময় ০৬:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯