ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

সানন্দবাড়ীতে ইয়াবাসহ দু’জন মাদক কারবারি গ্রেপ্তার

সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার দু’জন মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের চর মাদার সেতু থেকে ২৭ অক্টোবর দুপুরে ১০০টি ইয়াবা বড়িসহ দু’জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। ২৭ অক্টোবর তাদেরকে জামালপুর জেল হাজতে পাঠানো হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মকিরচর গ্রামের ফরিজল হকের ছেলে ফারুক হোসেন (২৫), পাররামরামপুর ইউনিয়নের দক্ষিন মোয়ামারী গ্রামের মৃত আহম্মেদ আলী সরকারের ছেলে দুলো মিয়া (৪৫)।

জানা গেছে, গোপন সংবাদ পেয়ে ২৭ অক্টোবর দুপুরে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে চর আমখাওয়া ইউনিয়নের চর মাদার সেতুতে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক কারবারি ফারুক হোসেন ও দুলো মিয়াকে দুপুর ১২টার সময় গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। পরে তাদেরকে জামালপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সানন্দবাড়ীতে ইয়াবাসহ দু’জন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:১৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯