ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জাহাঙ্গীর সেলিম॥ 

‘সকলের হাত, পরিচ্ছন্ন থাক’ এই প্রতিপাদ্য সামনে রেখে ২৩ অক্টোবর প্রতিবছরের মতো এবারো পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। দিবসটি উপলক্ষে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন শেষে শহরে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন।

জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ আয়োজিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম, উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি নারায়ণ চন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ফজলুল হক।

জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম
বিশ্ব হাত ধোয়া দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন। ছবি : বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে উন্নয়ন সংঘ, ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন, টিআইবি, ইএসডিও, ইউনিসেফসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

উল্লেখ, ১৫ অক্টোবর ইউনিসেফ এর সহায়তায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে উন্নয়ন সংঘের উদ্যোগে জেলার সদর, মেলান্দহ, বকশীগঞ্জ, সরিষাবাড়ী, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়া প্রদর্শনী ও দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় হাত ধোয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে আলোচকরা বলেন, আমাদের মতো দরিদ্র দেশের জনগণকে রোগ বালাই এর হাত থেকে রক্ষা করতে হলে রোগ প্রতিরোধ কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারিত করতে হবে। এরমধ্যে হাত ধোয়া অন্যতম। ডায়েরিয়া, আমাশয়, কৃমিসহ বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে হলে হাত ধোয়ার বিকল্প নেই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আপডেট সময় ০৮:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯