ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

বকশীগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় বিক্রয় প্রতিনিধিকে দুই মাসের কারাদণ্ড

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি করায় একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২ অক্টোবর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম আ স ম জামশেদ খোন্দকার এই দণ্ডাদেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার খামারপাড়া গ্রামের এক ব্যবসায়ীর মেয়ে ও শ্রীবরদী কিন্ডার গার্ডেন বিদ্যানিকেতনের ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১১) ২ অক্টোবর দুপুর ১২টার দিকে অটোরিকশা করে নিজ বাড়িতে ফিরছিলেন। ওই অটোরিকশায় এনামুল হক (২৮) নামে এক যুবক অটোরিকশাতে নানা আপত্তিকর কথাবার্তা বলেন ও ওই স্কুলছাত্রীকে যৌন হয়রানি করে। এ সময় স্কুলছাত্রীর ডাকচিৎকারে স্থানীয় লোকজন টিকরকান্দি বটতলা মোড় থেকে উত্যক্তকারী এনামুল হককে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়। এনামুল হক শেরপুর জেলার সদর উপজেলার কাচারীপাড়া গ্রামের আক্কাছ আলীর ছেলে। সে এনফোসড বাংলাদেশ লিমিটেডের একজন বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার দুপুর ২টায় ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ সময় বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আহমেদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক মিয়া উপস্থিত ছিলেন। পরে তাকে জামালপুর কারাগারে পাঠানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় বিক্রয় প্রতিনিধিকে দুই মাসের কারাদণ্ড

আপডেট সময় ০৯:৩৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯