ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নকলায় জাতীয় পরিচয়পত্রে পিতার নাম ‘আওয়ামী লীগ’ ফেসবুকে ভাইরাল

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

নাম লিটন মিয়া। মায়ের নাম রোকিয়া বেগম। তবে বাবার নাম আওয়ামী লীগ। বিষয়টা বিস্ময়কর হলেও জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ডে লিটন মিয়া নামের ওই ব্যক্তির এমন তথ্য পাওয়া গেছে। জাতীয় পরিচয়পত্রের ছোটখাটো ভুল ছাপিয়ে এবার এ ধরনের একটি ভুল নজরে এসেছে। সম্প্রতি ফেসবুকে ওই স্মার্টকার্ডটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। ভাইরাল হওয়া স্মার্টকার্ডে দেওয়া তথ্য অনুযায়ী, লিটন মিয়ার বাড়ি শেরপুর জেলার নকলা পৌরসভার ইশিবপুর ঝালপট্টি এলাকায়। তবে সে অনেকদিন যাবৎ ঢাকায় থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, লিটনের জন্মের আগেই তার বাবা মারা যান। জন্মের পর তার মাও দ্বিতীয় বিয়ে করে চলে যান। দ্বিতীয় সংসারে তার মা মারা যান। তিনি তখন থেকেই এতিম হয়ে পরেন। তখন তিনি জালালপুর এলাকায় তার নানির কাছে বড় হতে লাগে। বুঝমান হওয়ার পর সে নকলা শহরের ইশিবপুর ঝালপট্টি এলাকায় স্থানীয় একজনের আশ্রয়ে বসবাস শুরু করে। লোকমুখে শুনতে থাকে তার পিতার নাম আওয়ামী লীগ। ভোটার তালিকার সময় তথ্য সংগ্রহকারীকে পিতার নামের জায়গাতে সেই নামটিই বলে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ছাইফুল ইসলাম জানান, বিষয়টি অস্বাভাবিক লাগছে। এর আগে এ রকম আরেকটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গিয়েছিল যেখানে নিজের নামের জায়গাতে মো. নির্বাচন মিয়া অন্য একজন মহিলার নামের জায়গাতে কুমিল্লা বেগম এবং অন্য আইডি কার্ডে পিতার নামের জায়গা লেখা ‘বিএনপি’।

এ ভাইরাল হওয়া আইডি কার্ডটি শেরপুরসহ দেশের বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়াতে প্রকাশ হলে এলাকায় হইচই শুরু হয়ে পড়েছে। লিটন মিয়া বেশ কিছুদিন যাবৎ ঢাকায় থাকেন। সম্প্রতি তিনি তার জাতীয় পরিচয় পত্রের স্মার্টকার্ডটি নকলায় নিতে আসলে কে বা কাহারা ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেয়।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

নকলায় জাতীয় পরিচয়পত্রে পিতার নাম ‘আওয়ামী লীগ’ ফেসবুকে ভাইরাল

আপডেট সময় ০৬:৩০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯