ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

মাদক জুয়া দুর্নীতির বিরুদ্ধে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের জিহাদ ঘোষণা

বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান বলেন, সরিষাবাড়ীতে মাদক জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হলো। দলীয় পরিচয় দিয়ে কেঊ যদি এসব করে টাকা বানান তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। যত বড় নেতাই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারে এ দেশ থেকে মাদক জুয়া ও দুর্নীতি নির্মূল করতে। তিনি সেই কাজটিই ইতিমধ্যে দলের মধ্যে শুরু করেছেন।

২৭ সেপ্টেম্বর বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের হেলাঞ্চাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনাকান্দর আনিছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, ১৯৩টি দেশের মধ্যে শেখ হাসিনাকে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছে। এটি কারো দয়ার দান নয়। বাংলাদেশ এখন ভিক্ষা নেয় না ভিক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছে। প্রতিটি মানুষের মাথা পিছু আয় বেড়েছে। আগের চেয়ে রপ্তানি বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেকারদের জন্য দেশে বেকার ভাতা চালু করেছেন। বাংলাদেশ আর পিছিয়ে পড়ার তালিকায় থাকতে চায় না।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান। মাদক জুয়া ও দুর্নীতি চলার জন্য এদেশ স্বাধীন হয় নি। আমার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কেউ যদি এই অপকর্মের সাথে জড়িত হন কেউই রেহাই পাবেন না। তাই সময় থাকতে নিজেদেরকে সংশোধন করে নেন। আমি নিজেও এসব করি না আর এই সরিষাবাড়ী ওইসব অপকর্ম করলে আমার এখানে স্থান হবে না। স্থান হবে জেলখানায়।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কামরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান এলিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান শাহাজাদা, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগ নেতা নিরব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

মাদক জুয়া দুর্নীতির বিরুদ্ধে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের জিহাদ ঘোষণা

আপডেট সময় ১০:০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯