ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

বকশীগঞ্জে ধর্ষণের শিকার এক স্কুলছাত্রী, কিশোর আটক

ছবিটি প্রতীকী

ছবিটি প্রতীকী

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রফিকুল ইসলাম (১৬) নামের এক কিশোরকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ বেপারীপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে রফিকুল ইসলাম (১৬) পাশ্ববর্তী পশ্চিম বেপারীপাড়া গ্রামের এক কৃষকের মেয়ে নবম শ্রেণির ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে ওই মেয়ের সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হয় রফিকুল ইসলাম। ২৫ সেপ্টেম্বর রাতেও ওই মেয়েকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ খবর জানাজানি হলে বকশীগঞ্জ থানা পুলিশ ২৬ সেপ্টেম্বর সকালে রফিকুল ইসলামকে আটক করে। এ ঘটনায় নির্যাতিতা ওই স্কুল ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী বাংলারচিঠিডটকমকে বলেন, আটক রফিকুল ইসলামকে কিশোর আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য তাকে জামালপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে ধর্ষণের শিকার এক স্কুলছাত্রী, কিশোর আটক

আপডেট সময় ০৬:৩৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯