ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর পৌর তাঁতী দলের আহবায়ক কমিটি অনুমোদন

জামালপুর পৌর তাঁতী দলের আহবায়ক কমিটি নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল জামালপুর পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ উপলক্ষে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা তাঁতী দল এক আলোচনা সভার আয়োজন করে।

জেলা তাঁতী দলের আহবায়ক মো. আনিসুর রহমান লুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, সদর উপজেলা বিএনপির সহসভাপতি সেলিনা বেগম, জেলা যুবদলের সহসভাপতি শফিকুল ইসলাম শফিক, জেলা তাঁতী দলের যুগ্মআহবায়ক খাদেমুল হক, মোশারফ হোসেন ভুট্টু ও আব্দুল জলিল প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা তাঁতী দলের সদস্য সচিব মাসুদুর রহমান।

আলোচনা সভা শেষে মো. আজমল খান সফিককে আহবায়ক ও মো. ফরাস উদ্দিন লিটনকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট জামালপুর পৌর তাঁতী দলের আহবায়ক কমিটির গঠনা করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে কমিটি নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর পৌর তাঁতী দলের আহবায়ক কমিটি অনুমোদন

আপডেট সময় ০৯:২৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯