ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক কাঠমিস্ত্রি নিহত

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে ট্রেনে কাটা পড়ে বিষ্ণ সূত্রধর (২২) নামের একজন কাঠমিস্ত্রির দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করেছে জিআরপি থানা পুলিশ। ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় জামালপুর শহরের ফিসারিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই কাঠমিস্ত্রি ফিসারিপাড়া এলাকার হারু সূত্রধরের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে দেওয়ানগঞ্জ থেকে আসা একটি যাত্রীবাহী লোকাল ট্রেন ফিসারিপাড়া অতিক্রম করছিল। এ সময় স্থানীয় কাঠমিস্ত্রি বিষ্ণ সূত্রধর অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে তার দেহ দ্বিখন্ডিত হয়ে যায়। এ সময় স্থানীয় বিপুল সংখ্যক উৎসুক জনতা সেখানে ভিড় করেন। খবর পেয়ে জামালপুর জিআরপি থানা পুলিশ ময়না তদন্তের জন্য ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত বাংলারচিঠিডটকমকে বলেন, ট্রেনে কাটা পড়ে নিহত বিষ্ণ সূত্রধরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক কাঠমিস্ত্রি নিহত

আপডেট সময় ১১:১৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯