ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কেন্দুয়া বাজারে দুই আওয়ামী লীগ নেতাসহ তিনজনের ৬ মাসের কারাদণ্ড

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের তিন নেতা। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদরের কেন্দুয়া ইউনিয়নে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের তিনজনকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন। ১৭ সেপ্টেম্বর রাতে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে সাজাপ্রাপ্তরা হলেন কেন্দুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য শেখ ফখরুল আলম লিটু (৫০), কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও স্থানীয় বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য মাসুদ রানা টিক্কি (৪৫) ও ইউনিয়ন যুবলীগের নেতা আমিনুল ইসলাম রতন (৩২)। তারা সবাই কেন্দুয়া বাজার এলাকার বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. নজরুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত ১৭ সেপ্টেম্বর রাত ৮টার দিকে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কেন্দুয়া বাজারে তারকা সংঘ নামের একটি ক্লাবে অভিযান চালায়। র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. তোফায়েল আহমেদ মিয়া ও সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ এ অভিযানে অংশ নেন। ওই ক্লাবে মদের আসর বসানোসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপ হতো বলে র‌্যাবের কাছে অভিযোগ ছিল।

অভিযানের সময় ওই ক্লাব থেকে ওই তিন নেতাকে আটক এবং কিছুক্ষণ আগে খাওয়া মদের দুটি খালি বোতল ও কয়েকটি পানির খালি বোতল জব্দ করেছে র‌্যাব।

পরে ঘটনাস্থলেই আটক তিননেতাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম আটক তিনজনের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেন। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব জামালপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার জুনাঈদ আফ্রাদ বাংলারচিঠিডটকমকে বলেন, মদের আসরসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপের অভিযোগে তারকা সংঘ থেকে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার পর তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

কেন্দুয়া বাজারে দুই আওয়ামী লীগ নেতাসহ তিনজনের ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় ১১:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯