ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত

নকলায় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কনের বাবার কারাদণ্ড

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলার বাড়ইকান্দি গ্রামের হাজী জমির উদ্দিন দাখিল মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রী রিপা আক্তারকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে তার বাবা রফিকুল ইসলামকে (৪০) সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রফিকুল ইসলাম পশ্চিম নকলার মৃত আবুল হোসেনের ছেলে।

১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক আটটার দিকে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম জাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ায় এই দণ্ডাদেশ দেন।

জানা যায়, রফিকুল ইসলাম তার অপ্রাপ্ত বয়স্ক জ্যেষ্ঠ মেয়ে রিপা আক্তারকে বিয়ে দিচ্ছে এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে ১৩ সেপ্টেম্বর রাতে ভ্রাম্যমাণ আদালতের দল বিয়ে বাড়িতে হাজির হলে বরপক্ষ পালিয়ে যায়। এ সময় মেয়ের বাবা রফিকুল ইসলামকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নকলায় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কনের বাবার কারাদণ্ড

আপডেট সময় ০৩:১৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯