ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

শেরপুরে বিএনপির মানববন্ধন পণ্ড

শেরপুরে বিএনপির মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে বিএনপির মানববন্ধন পুলিশি বাঁধায় পন্ড হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১২ সেপ্টেম্বর বিকেলে শহরের নিউ মার্কেট মোড়ে জেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছিল।

১২ সেপ্টেম্বর বিকেলে শহরের নিউ মার্কেট মোড়ে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন চলাকালে পুলিশের বাঁধার মুখে অল্প সময় পরেই মানববন্ধনটি পণ্ড হয়ে যায়।

এ সম্পর্কে জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, বাংলাদেশ এখন কার্যত অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। সাধারণ জনগণ নয়, প্রশাসনের রায়ে নির্বাচিত এ জালেম সরকার সাধারণ মানুষের কোন ন্যায্য অধিকার দিতে পারছে না, অধিকার আদায়ে সোচ্চার হতে চাইলে সরকারি সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্যাতন চালানো যাচ্ছে। হামলা মামলা দিয়ে মানুষকে কোণঠাসা করা হচ্ছে।

তিনি আরো বলেন, এভাবে জনগণকে বেশিদিন কোনঠাসা করে রাখা যাবে না। সকল বাঁধাকে উপেক্ষা করে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে অবৈধ এ সরকারের পতন ঘটাতে হবে। সেই সাথে আইনি লড়াইয়ের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ।

মানববন্ধনে জেলা বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

শেরপুরে বিএনপির মানববন্ধন পণ্ড

আপডেট সময় ০৬:৩৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯