ঢাকা ০১:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

দেওয়ানগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার মাদক কারবারি আল আমিন। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১০০টি ইয়াবা বড়ি ও এক কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ আল আমিন (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩ সেপ্টেম্বর সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ৩ সেপ্টেম্বর সকালে মাদক কারবারি আল আমিন ইয়াবা ও গাঁজা তার শরীরে বেঁধে নিয়ে সানন্দবাড়ী থেকে সিএনজিযোগে শেরপুর যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফরহাদ আলী ফোর্স নিয়ে তারাটিয়া কালাচাঁন মেম্বারের ফার্নিচারের দোকানের সামনের সড়কে তল্লাশি চকি বসান। এ সময় সিএনজি চল্লাশি করে ১০০টি ইয়াবা বড়ি ও এক কেজি ৮০০ গ্রাম গাঁজা শরীরে বাঁধা অবস্থায় মাদক কারবারি আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

মাদক কারবারি আল আমিন এভাবেই ইয়াবা ও গাঁজা তার শরীরে বেঁধে নিয়েছিল। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

এব্যপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, জামালপুরে পুলিশ সুপার স্যারের নির্দেশে মাদক অভিযানে আল আমিনকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক ও জুয়ার সাথে কোনো প্রকার আপোষ করা হবে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৮:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯