ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

সরিষাবাড়ীতে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সরিষাবাড়ীতে নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১ সেপ্টেম্বর সকালে দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি।

উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম।

প্রধান অতিথি ফরিদুল কবীর তালুকদার শামীম তার বক্তব্যে বলেন, জিয়াউর রহমানের আদর্শ লালন করে সংগ্রাম করতে হবে। ন্যায় সঙ্গত সকল আন্দোলনে সবাইকে এগিয়ে আসতে হবে। এই সরকারকে আন্দোলনের মধ্য দিয়ে হঠাতে হবে। সরকার উন্নয়নের নামে লুটপাট শুরু করেছে। রাজনৈতিক প্রতিহিংসা শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া। মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করে রেখেছে নেত্রীকে। তিনি খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানান। আগামী দিনে বিএনপির রাজনীতিকে শক্তিশালী করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুন অর রশিদ ফকির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম ফকির, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম তালুকদার, পৌর যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক খোরশেদুল আলম তালুকদার, যুগ্ম সম্পাদক মাসুম মিয়া, পৌর ছাত্রদলের সভাপতি সোহেল রানা প্রমুখ।

পরে দেশ, জাতি ও কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে দোয়া করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ১১:১৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯