ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

জামালপুরে মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা

বর্ধিত সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর বিকেলে শহরের ইকবালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

৩ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

প্রকৌশলী মো. মোজাফফর হোসেন বলেন, নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারীবান্ধব সরকার। তাই তিনি নারীদের আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। আজ সর্বক্ষেত্রে নারীরা অংশ নিয়েছে। পুরুষদের পাশাপাশি নারীরাও আজ পিছিয়ে নেই। তাই আগামী দিনে আপনাদের মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা।

বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য নারায়ণ চন্দ্র পাল রানা, আওয়ামী লীগ নেতা বিজু আহম্মেদ, জেলা মহিলা আওয়ামী লীগনেত্রী আনজু মনোয়ারা বেগম হেনা, পৌর মহিলা আওয়ামী লীগের আহবায়ক সাঈদা আক্তার, যুগ্মআহবায়ক মনিরা চৌধুরী প্রমুখ। বর্ধিত সভা সঞ্চালনা করেন ৩ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজেরা শেখ।

বর্ধিত সভায় ৩ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ ও যুবমহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

জামালপুরে মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা

আপডেট সময় ১১:৪৮:০০ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯