ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলারচিঠিডটকম ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ আগস্ট সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি সম্মান জানান।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট কালরাতে জাতির পিতা ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য সেনাবাহিনীর বিপথগামী কিছু সদস্যদের হাতে নির্মমভাবে নিহত হন।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনকালে সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকষ দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। তিন বাহিনী প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ আগস্টের অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী সেখানে ফাতেহা পাঠ এবং বিশেষ মুনাজাতে অংশগ্রহণ করেন।

মুনাজাতে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি,সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করা হয়।

জাতীয় সংসদের স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ এবং রাশিদুল আলম, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম এবং মুহম্মদ ফারুক খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি, শাজাহান খান এমপি, শেখ হেলাল উদ্দিন এমপি, মীর্জা আজম এমপি, শেখ তন্ময় এমপি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আইনজীবী আফজাল হোসেন, ড.আব্দুস সোবহান গোলাপ, এসএম কামাল হোসেন, ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক, মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, পুলিশের আইজিপি ড.মোহাম্মদ জাভেদ পাটোয়ারী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান,তথ্য সচিব আব্দুল মালেক, প্রেস সচিব ইহসানুল করিম এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দও এসময় উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতা-কর্মীদের নিয়ে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর প্রধানমন্ত্রী ও দলের নেতা-কর্মীরা জাতির পিতার মাজার চত্বরে মন্ত্রিপরিষদ বিভাগ এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন। প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডী ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বনানী কবরস্থানেও যান এবং সেখানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ অগাস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁদের কবরে ফুলের পাঁপড়ি ছড়িয়ে দেন। তিনি সেখানে ফাতেহা পাঠ এবং মুনাজাতে অংশগ্রহণ করেন।

পরে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে জাতির পিতার প্রৈত্রিক নিবাস গোপালগঞ্জের টুঙ্গীপাড়া আসেন। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট সময় ১০:২৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯