ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

সরিষাবাড়ীর যাত্রী নিয়ে যমুনায় নৌকাডুবি, নিহত এক, নিখোঁজ দুই

নৌকাডুবিতে নিহত ও নিখোঁজদের স্বজনেরা আহাজারি করে। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা থেকে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে যমুনা নদীতে নৌকা ডুবে রেনু বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। একই ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুইজন নিখোঁজ ও ১৫-২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৪ আগস্ট বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মুনুসরনগর ইউনিয়নের চর ছিন্না এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউপির চর আদ্রা গ্রামের জাভেদ তরফদারের স্ত্রী। এ ঘটনায় জাভেদ তরফদার (৭৫) ও একই গ্রামের দুদু মিয়ার ছেলে ময়মনসিংহের ডিআইজি নিবাস চন্দ্র মাঝির ব্যক্তিগত নিরাপত্তাকর্মী বেল্লাল হোসেন (৩৬) নিখোঁজ রয়েছেন।

আহতরা হলেনÑ সেনা সদস্য বিপুল (২৫), লিমন (১৮), আঁখি (১৪), লাঞ্জু (৪৮), সানজিদা (১৫), মোস্তাক (৪), মঞ্জুরা (৩৮), সাইদুর (৪৫), লাইলি (৩৮), মোন্তাজ (৬৫), আসমা (২৫), আনসার (৫৫), নিজাম (২৬), আলম (২৮), নাঈম (১৩), জিহাদ (১৩) ও ইবরাহিম (৪৫)। তাঁদের চিকিৎসার জন্য সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হতাহতদের পরিবারের বরাত দিয়ে সাতপোয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের জানান, ১৪ আগস্ট বেলা ১১টার দিকে সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের বড়আদ্রা গ্রাম থেকে প্রায় ৩০ জন যাত্রী নিয়ে একটি শ্যালোচালিত নৌকা সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নের গোদারবাগ গ্রামে বিয়ে বাড়িতে যাচ্ছিল। মুনুসরনগর ইউনিয়নের চর ছিন্না এলাকায় পৌঁছলে নৌকাটি গভীর যমুনায় ডুবে যায়। এ সময় চর আদ্রা গ্রামের মৃত ছলি তরফদারের ছেলে জাভেদ তরফদার, তাঁর স্ত্রী রেনু বেগম ও পুলিশ সদস্য বেল্লাল হোসেন পানিতে তলিয়ে যায়। অন্যরা সাঁতরে ও আশপাশের নৌকার সাহায্যে প্রাণে বাঁচলেও রেনু বেগমের লাশ উদ্ধার করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দু’জন নিখোঁজ রয়েছেন।

নৌকার যাত্রী নাঈম হাসানসহ (১৩) প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা সবাই গোদারবাগ গ্রামের (গেন্দা বাঙ্গির বাড়ি) আত্মীয় মতিউর রহমানের বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিলো। নৌকার যাত্রী বেশি থাকার কারণে নৌকাটি টাল সামলাতে পারছিলো না। যাত্রা শুরু করার কিছুক্ষণ পর থেকেই এটি দুলতে থাকে। একপর্যায়ে মাঝনদীতে ডুবে যায়।

কাজিপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম, নৌকাডুবিতে একজনের মৃত্যু ও দুইজন নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে, রাজশাহী থেকে ডুবুরি দল এলে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

সরিষাবাড়ীর যাত্রী নিয়ে যমুনায় নৌকাডুবি, নিহত এক, নিখোঁজ দুই

আপডেট সময় ০৭:০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯