ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

জামালপুরে কৃষিঋণ মওকুফের দাবিতে কৃষকদলের মানববন্ধন

বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বন্যাকবলিত এলাকায় কৃষকদের কৃষিঋণ সুদসহ মওকুফের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন জামালপুর জেলা কৃষকদলের নেতৃবৃন্দ। ৫ আগস্ট বেলা ১২টার দিকে মেডিকেল রোড বাংলাদেশ কৃষি ব্যাংক জামালপুর শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। জেলা কৃষকদলের সভাপতি প্রকৌশলী আব্দুস সালামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জেলা কৃষকদলের সহ-সভাপতি সালেহীন মাসুদ, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাত্তার, সহ-সভাপতি সিরাজুল ইসলাম নন্দ, পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক শাহ্ মাসুদ, জেলা যুবদলের সহ-সভাপতি তরিকুল হায়দার তুষার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে বিভিন্ন জেলায় বন্যায় কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষক তাদের প্রধান ফসল ধানের ন্যায্য মূল্য না পেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে হতাশ হয়ে পড়েছে। তাই দেশের কৃষি ও কৃষকের এই সংকটজনক সময়ে তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্র, সরকার এবং বিভিন্ন ব্যাংক, এনজিও সংস্থার প্রধান দায়িত্ব। বক্তারা আরও বলেন, দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাসমূহের যেসব কৃষক বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ গ্রহণ করে ফসল, চাষাবাদ, গবাদি পশু লালন-পালন ও মৎস্যচাষ করেছিল তারা এখন সর্বহারা। ওই সমস্ত কৃষকের বেঁচে থাকার স্বার্থে তাদের নামে গৃহীত সকল কৃষিঋণ সুদসহ মওকুফের জন্য ব্যাংক পরিচালনা পরিষদের প্রতি আহবান জানান।

মানববন্ধন শেষে কৃষকদলের নেতৃবৃন্দ বাংলাদেশ কৃষি ব্যাংক জামালপুর শাখার ব্যবস্থাপক মো. তারিকুল ইসলামের কাছে স্মারকলিপি পেশ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে কৃষিঋণ মওকুফের দাবিতে কৃষকদলের মানববন্ধন

আপডেট সময় ০৮:১৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯