ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

নোয়াখালীতে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে আট শিশু আহত

বাংলারচিঠিডটকম ডেস্ক: নোয়াখালীর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে ১২ জুন ভোরে আট শিশুসহ ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

এদিকে ছাদ থেকে পলেস্তারা খসে পড়ার ঘটনায় ভয়ে হাসপাতাল ছাড়ছেন রোগীরা। অন্যদিকে বড় দুর্ঘটনার আশঙ্কা রোগীদের মধ্যে বিরাজ করছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক মো. খলিলউল্যাহ বলেন, জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে আট শিশুসহ ১০ জন আহত হন। তাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। রোগীদের শিশু ওয়ার্ড থেকে সরিয়ে নেয়া হয়েছে।

তিন বছর আগে শিশু ওয়ার্ডসহ আরো তিনটি ভবনকে গণপূর্ত বিভাগ পরিত্যক্ত ঘোষণা করে। এর আগে ২০১৮ সালের ১২ জুলাই নোয়াখালী জেনারেল হাসপাতালের পুরোনো ভবনের দ্বিতীয় তলার একটি ওয়ার্ডের ছাদ ধসে দুই নার্স আহত হয়েছেন। তারা হলেন- জ্যেষ্ঠ স্টাফ নার্স স্বপ্না মজুমদার ও শিক্ষানবিশ নার্স রানী আক্তার। সূত্র:ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

নোয়াখালীতে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে আট শিশু আহত

আপডেট সময় ০৫:১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯