ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

জামালপুর জেলা মৎস্যজীবী দলের ইফতার মাহফিল

জেলা মৎস্যজীবী দল আয়োজিত ইফতার মাহফিলে মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে জামালপুর জেলা মৎস্যজীবী দল। ৩১ মে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শরিফপুর আলিম মাদরাসা প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিমের সভাপতিত্বে ইফতার মাহফিল পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। সভা সঞ্চালনা করেন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক চিকিৎসক মো. জুনায়েদ হোসেন।

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা জহুরুল হক বেলাল, মিজানুর রহমান হামিদী, রফিকুল ইসলাম বকুল, জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি সাইদুর রহমান, হাজী আব্দুল মালেক ও হাবিবুল ইসলাম বুলু, যুগ্মসাধারণ সম্পাদক সাহেব আলী, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি চিকিৎসক আব্দুর রহমান ও মৎস্যজীবী দল নেতা ছোটন আনসারীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

ইফতারের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়াসহ দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

জামালপুর জেলা মৎস্যজীবী দলের ইফতার মাহফিল

আপডেট সময় ১০:৩৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯