ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৩ হাজার ৬৮৫ মামলা নিষ্পত্তি ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন ইসলামপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে কাঁচা মরিচের বাম্পার ফলন, দামে খুশি কৃষক মাদারগঞ্জে একই আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী, শুভেচ্ছা বিনিময়, আর্থিক সহায়তা প্রদান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বাংলাদেশে ঠাঁই নেই : মোস্তাফিজুর রহমান বাবুল সরিষাবাড়ীতে পূজা মন্ডপে অসুস্থ হয়ে মন্দির কমিটির নেতার মৃত্যু নকলায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, বস্ত্র ও আর্থিক সহায়তা দিলেন এমপি ফাহিম চৌধুরী

নিষিদ্ধ দিনে পশু জবাই করায় জামালপুরে তিন মাংস ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

সাপ্তাহিক নিষিদ্ধ দিনে পশু জবাইয়ের অভিযোগে জামালপুর শহরের তিনজন মাংস ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৬ মে জেলা প্রশাসনের দু’জন নির্বাহী হাকিম শহরের দুটি বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারঘোষিত সাপ্তাহিক নিষিদ্ধ দিনেও জামালপুরের বিভিন্ন বাজারে দেদারছে গরু, খাসি ও মহিষসহ অন্যান্য পশুর মাংস বিক্রি হয়ে আসছে। এমন অভিযোগে জামালপুর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. ইবনুল আবেদীন ২৬ মে বেলা পৌনে ১টার দিকে শহরের স্টেশন বাজারে অভিযান চালান। এ সময় নিষিদ্ধ দিনেও গরু জবাই করে মাংস বিক্রি করায় ব্যবসায়ী মো. নুরু মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০১১ সালের পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের ১৫ ও ২৪(১) ধারায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় ।

অপরদিকে নির্বাহী হাকিম আবু আব্দুল্লাহ খান একই দিন বেলা দেড়টার দিকে শহরের দৈনিক আনন্দগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় একই অভিযোগে খাসি জবাই করে মাংস বিক্রি করায় ব্যবসায়ী মো. সবুজ মিয়া ও গরু জবাই করে মাংস বিক্রি করায় ব্যবসায়ী মো. বানু শেখকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০১১ সালের পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের ১৫ ও ২৪(১) ধারায় সবুজ মিয়াকে সাত হাজার টাকা এবং বানু শেখকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করে তারা আদালত থেকে মুক্তিপান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

নিষিদ্ধ দিনে পশু জবাই করায় জামালপুরে তিন মাংস ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০৭:৫৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯