ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে চারজন ফল ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের বড় মসজিদ সড়ক ও সকাল বাজার এলাকায় ২৩ মে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারজন ফল ব্যবসায়ী ও একজন পোশাক ব্যবসায়ীকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের দুজন নির্বাহী হাকিম পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আবদুল্লাহ খান ২৩ মে দুপুরে শহরের বড় মসজিদ সড়ক ও সকাল বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় নাশপাতি, আম, খেজুরসহ অন্যান্য ফল খাবার অযোগ্য হওয়ার অভিযোগে ফল ব্যবসায়ী মো. সাহেব আলীকে ১৫ হাজার টাকা ও মনির ফল ভান্ডারের মালিক মনির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদেরকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় এসব জরিমানা করা হয়।

অপরদিকে একইদিন একই স্থানে মো. আব্দুল্লাহ আর রনী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় আঙ্গুর, আম, খেজুরসহ অন্যান্য ফল খাবার অযোগ্য হওয়ার অভিযোগে ফল ব্যবসায়ী মো. আব্দুল বারেককে ১০ হাজার টাকা ও মো. জয়নাল আবেদীনকে ৮ হাজার টাকা এবং পণ্য বা সেবার মিথ্যা বিজ্ঞাপনে ক্রেতাদের প্রতারিত করার অভিযোগে ফ্রেন্ডস ফ্যাশনের মালিক নাজমুল হোসেন রাসেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদেরকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় এসব জরিমানা করা হয়।

জামালপুর সদর থানার পুলিশ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে চারজন ফল ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ১০:৩৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯