ঢাকা ১২:০০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জুলাই গণঅভ্যুত্থান : আকাশের দিকে তাকিয়ে এক শহিদের স্ত্রীর আকুতি জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

অলরাউন্ডার তালিকায় শীর্ষে ফিরলেন সাকিব

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

বাংলারচিঠিডটকম ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগে আরেকটা সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল। পুনরায় আইসিসি ওয়ানডে অলরাউন্ডার তালিকার শীর্ষে ফিরেছেন সাকিব আল হাসান। আফগানিস্তানের রশিদ খানকে হটিয়ে পুনরায় শীর্ষ স্থান দখল করলেন এ অভিজ্ঞ ক্রিকেটার।

ওয়ানডেতে ৩৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সাকিব টেস্ট ও টি-২০ উভয় ফর্মেটেই অলরাউন্ডার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। ইনজুরির কারণে ফাইনালে খেলতে না পারলেও আয়ারল্যান্ডে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে ব্যাট-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে পুনরায় অলরাউন্ডার তালিকার শীর্ষে ফেরেন তিনি। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মত বহু দলীয় কোন টুর্নামেন্টের শিরোপা জয় করে টাইগাররা।

সিরিজে তিন ম্যাচে ১৩৪ রান করার পাশাপাশি ২ উইকেট শিকার করেন সাকিব।

আয়ারল্যান্ড সিরিজের আগে রশিদের চেয়ে সামান্য ব্যবধানে পিছিয়ে থেকে ৩৪১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন সাকিব। বর্তমানে ৩৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রশিদ।

আয়ারল্যান্ড সিরিজে দারুণ ছন্দে ছিলেন বাংলাদেশী এই অলরাউন্ডার। পক্ষান্তরে গতকাল আইরিশদের বিপক্ষে শেষ হওয়া সিরিজে ব্যাট-বল উভয় বিভাগেই ম্লান ছিলেন রশিদ। দুই ম্যাচ সিরিজি ড্র করতে সক্ষম হয় আফগানরা।

প্রথম ম্যাচে বল হাতে দুই উইকেটের পাশাপাশি ব্যাট হাতে মাত্র ১৬ রান করেন রশিদ। দ্বিতীয় ম্যাচে ছিলেন উইকেট শূন্য, ব্যাট হাতেও শূন্য। হতাশাজনক পারফরমেন্সই প্রভাব ফেলেছে তার র্যাং কিংয়ে।

৩৩৯ পয়েন্ট নিয়ে অলরাউন্ড তালিকার তৃতীয় স্থানে আছেন আরেক আফগান মোহাম্মদ নবী। চার ও পাঁচ নম্বরে আছেন যথাক্রমে পাকিস্তানের ইমাদ ওয়াসিম এবং নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার।

টেস্ট অলরাউন্ডার তালিকায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। টি-২০তে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

অলরাউন্ডার তালিকায় শীর্ষে ফিরলেন সাকিব

আপডেট সময় ০৮:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯