ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

বারুয়ামারীতে এসআই রাজ্জাকের বদলি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

এসআই আব্দুর রাজ্জাকের বদলি প্রত্যাহারের দাবিতে বারুয়ামারী তদন্ত কেন্দ্রের সামনে এলাকাবাসীর বিক্ষোভ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচরের বারুয়ামারী তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাকের বদলি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, তদন্তকেন্দ্র ঘেরাও করেছে এলাকাবাসী। ১৬ মে সন্ধ্যায় বদলির খবর জানাজানি হলে এলাকাবাসী তার বদলি প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করেন।

স্থানীয়রা জানান, এসআই আব্দুর রাজ্জাক বারুয়ামারী তদন্তকেন্দ্রে যোগদানের পর থেকেই মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নিয়মিত অভিযানে লক্ষ্মীরচর ও তুলসীরচর ইউনিয়নের মানুষ অত্যন্ত সন্তুষ্ট। আমরা এর আগে এসআই আব্দুর রাজ্জাকের মত কোনো পুলিশ কর্মকর্তাকে পাইনি। তিনি এলাকাবাসীর যেকোনো সমস্যার খবরে তাৎক্ষণিক পৌঁছে যেতেন। তাই তাকে এই বারুয়ামারী তদন্তকেন্দ্রে বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান এলাকাবাসী।

বারুয়ামারী তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. জাহেদুল হক বদলির খবর নিশ্চিত করে বাংলারচিঠিডটকমকে বলেন, ‘এসআই আব্দুর রাজ্জাকের বদলির খবর ১৫ দিন আগেই আমাদের কাছে এসেছে। তার বদলির খবরে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে। পরে বিক্ষোভকারীরা তদন্তকেন্দ্রে এলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদেরকে শান্ত করি।

প্রসঙ্গত, এসআই আব্দুর রাজ্জাক ২০১৭ সালের ২৩ জুন বারুয়ামারী তদন্ত কেন্দ্রে যোগদান করেন। এর আগে তিনি মাদারগঞ্জ থানায় কর্মরত ছিলেন। প্রায় দুই বছর বারুয়ামারী তদন্তকেন্দ্রে দায়িত্ব পালনের পর তার এ বদলির আদেশ আসে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

বারুয়ামারীতে এসআই রাজ্জাকের বদলি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

আপডেট সময় ০৯:৩৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯