ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

জামালপুরে শহীদ জননী জাহানারা ইমামের ৯০তম জন্মবার্ষিকী পালিত

শহীদ জননী জাহানারা ইমামের ৯০তম জন্মবার্ষিকীর কেক কাটা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে শহীদ জননী জাহানারা ইমামের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৩ মে সন্ধ্যায় জামালপুর পৌর সুপার মার্কেটের দোতলায় আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করে ঘাতক দালাল নির্মূল কমিটি জামালপুর জেলা শাখা।

মুক্তিযোদ্ধা মো. মোখলেছুর রহমান হীরুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, এস এম বদরুদ্দোজা, ইয়াকুব আলী, বাবুল মিয়া, মো. হাবিবুর রহমান, মো. শফিকুর রহমান, এরশাদবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ছাত্রনেতা মো. মাসুদুর রহমান, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার আহ্বায়ক মুক্তা আহমেদ, মুক্তিযোদ্ধা সন্তান শাহজাদা আকন্দ, আবৃত্তিকার রবিউল ইসলাম রাসেল প্রমুখ।

বক্তারা শহীদ জননী জাহানারা ইমামের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঘাতক দালালদের বিচারের মুখোমুখি করতে শহীদ জননী জাহানারা ইমামের সক্রিয় অংশগ্রহণ ও অবদান বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শহীদ জননী জাহানারা ইমামের ৯০তম জন্মবার্ষিকীর কেক কাটেন। মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক লোক এতে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

জামালপুরে শহীদ জননী জাহানারা ইমামের ৯০তম জন্মবার্ষিকী পালিত

আপডেট সময় ০৯:২০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯