ঢাকা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের

রমজানে অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা

বাংলারচিঠিডটকম ডেস্ক : পবিত্র রমজান মাসে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দৈনিক অফিসের সময়সূচি নির্ধারণ করেছে মন্ত্রিসভা।

২৯ এপ্রিল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তেজগাঁওস্থ কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নতুন কার্যসূচি নির্ধারণ করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী রমজানে প্রতিদিন দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট জোহর নামাজের বিরতি থাকবে।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সচিব (সমন্বয় ও সংস্কার) ড. মো. শামসুল আরেফিন সচিবালয়ে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, ব্যাংক, কোম্পানি, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, সরকার পরিচালিত কল-কারখানা এবং অন্যান্য জরুরি সেবাসমূহ তাদের নিজস্ব সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন

রমজানে অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা

আপডেট সময় ০৯:২৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯