ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

মোহাম্মদপুরে মেট্রো হাউজিংয়ে জঙ্গি আস্তানায় বিস্ফোরণে দুজন নিহত : র‌্যাব ডিজি

বাংলারচিঠিডটকম ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় ‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণে দু’জন জঙ্গি সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।

২৯ এপ্রিল সকাল ১১টার দিকে র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ বছিলায় ‘জঙ্গি আস্তানা’ পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, ঘটনাস্থলে তিনটি পায়ের নমুনা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুজন নিহত হয়েছেন। ফরেনসিক পরীক্ষায় বোঝা যাবে কয়জন মারা গেছেন।

বেনজীর আহমেদ বলেন, বাড়ির ভেতর দুজন ‘জঙ্গির’ ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। এ ঘটনায় বাড়ির মালিক ও তত্ত্বাবধানকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাড়ির মালিক জানিয়েছেন, বাসাটি চলতি মাসের ১ এপ্রিল ভাড়া নেন নিহত ব্যক্তিরা। তবে ভাড়া দেয়ার সময় তাঁদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের কোনো কপি নেয়া হয়নি।

র‌্যাব ২৮ এপ্রিল রাতে বাড়ির তত্ত্বাবধানকারীকে বাড়িটি থেকে বের করার সময় র‌্যাবকে লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে গুলি ছোঁড়া হয়। তিনি বলেন, নিহত ব্যক্তিরা জঙ্গি। তবে ‘জঙ্গিরা’ কোন সংগঠনের সাথে জড়িত বা কোন মতাদর্শের এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে র‌্যাব প্রধান উল্লেখ করেন।

র‌্যাব-২ এর কর্মকর্তা এসপি মহিউদ্দিন ফারুকী জানিয়েছেন, ২৮ এপ্রিল দিবাগত রাত সাড়ে তিনটা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রাখা হয়। ২৯ এপ্রিল সকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গি সদস্যরা বাড়ির ভেতর থেকে অর্ধ শতাধিক গুলি ছোঁড়ে। এ সময় র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। বাড়ির ভেতরে বোমা বিস্ফোরণে দুজন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে সেখানে তিনজন সদস্যের উপস্থিতি থাকতে পারে।

মহিউদ্দিন ফারুকী বলেন, গোলাগুলির সময় বাড়িটির আশপাশের লোকজনকে সরিয়ে নেয়া হয়। বছিলার মেট্রো হাউজিং এলাকায় বাড়িটি অবস্থিত। মেট্রো হাউজিংয়ের দক্ষিণ-পূর্ব দিকে শেষ প্রান্তে একতলা টিনশেড ভবনটির অবস্থান। ওই বাড়িতে ৪টি কক্ষ রয়েছে। জঙ্গি অবস্থানের খবর পেয়ে বাড়িটি ঘিরে অভিযান শুরু করে র‌্যাব-২। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

মোহাম্মদপুরে মেট্রো হাউজিংয়ে জঙ্গি আস্তানায় বিস্ফোরণে দুজন নিহত : র‌্যাব ডিজি

আপডেট সময় ০৮:০১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯