ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম কুমার রায়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপাদ্য সামনে রেখে ২৯ এপ্রিল জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সভা কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম কুমার রায়।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহফুজুর রহমান সোহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মজিদ, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক উত্তম কুমার, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেলা ব্যবস্থাপক লিটন সরকার, সিংহজানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউর রহমান, ইউনিসেফ প্রতিনিধি জাকির হোসেন প্রমুখ।

জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী দিনে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

উল্লেখ, গত ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়। এরই ধারাবাহিকতায় জামালপুরে সপ্তাহ উদযাপন উপলক্ষে পুষ্টি সচেতনতা, পুষ্টি ও খাদ্য বিষয়ক আলোচনা, পুষ্টি খাদ্য প্রদর্শনী, সেবাদাতা ও সেবা গ্রহীতাদের নিয়ে মতবিনিময় সভা, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

আপডেট সময় ০৮:০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯