ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ডাংধরায় দরিদ্র শ্রমিকের লাশ উদ্ধার

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের সোনাকুড়া গ্রাম থেকে গাছে ফাঁসিতে ঝুলন্ত আজিবুর রহমান (৩৫) নামের এক দরিদ্র শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ এপ্রিল ভোরে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডাংধরা ইউনিয়নের আমজাদ হোসেনের ছেলে শ্রমিক আজিবুর রহমান ২৫ এপ্রিল সারারাত বাড়িতে ফিরেননি। স্বজনরা রাতে তাকে খোঁজাখুঁজি করেন। ২৬ এপ্রিল ভোরে তার প্রতিবেশী এক নারী বাড়ির কাছে একটি গাছে আজিবুর রহমানকে ফাঁসিতে ঝুলে থাকতে দেখেন।

পরে স্থানীয় সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। এ ব্যাপারে দেওয়াগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বাংলারচিঠিডটকমকে বলেন, আজিবুরের লাশ জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

আপলোডকারীর তথ্য

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতের গণমিছিল

ডাংধরায় দরিদ্র শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:৩৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯