ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

বকশীগঞ্জে বেতন-ভাতার দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

বেতন-ভাতার দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জের চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা বকেয়া বেতন-ভাতা ও নতুন ম্যানেজিং কমিটি অনুমোদনের দাবিতে মানববন্ধন করেছেন। ২৫ এপ্রিল দুপুর ১টায় কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করেন তারা।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শিউলী আক্তার, জাহানারা বেগম, আবদুল্লাহ হেল বাকী, নজিবর রহমান, মোরশেদুজ্জামান, ফেরদাউছ রহমান, জাহানারা পারভীন, আজহারুল ইসলাম, রুহুল আমিন, মাহমুদা হক, সাইফুল ইসলাম, আসফিয়া খাতুন, মনিরুজ্জামান, মোজাম্মেল হক, মনিরা পারভীন, মোরাদুজ্জামান, মাসুদুর রহমান, বেবি আক্তার, তানজিল নিপা, উম্মে কুলসুম, আবদুল মতিন, সরোয়ার জাহান, মঞ্জুরুল ইসলাম, শাহজাহান মিয়া, কানিজ ফাতেমা প্রমুখ। শিক্ষকরা দ্রুত সময়ের মধ্যে বকেয়া বেতন-ভাতা ও নতুন ম্যানেজিং কমিটি অনুমোদনের দাবি জানান। দাবি না মানা হলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন তারা।

কলেজ সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হলে ২০১৮ সালের ১২ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে কমিটি জমা দেন অধ্যক্ষ রফিকুল ইসলাম। কমিটি অনুমোদন না হওয়ায় করায় হাইকোর্টে রিট করেন অধ্যক্ষ। চলতি বছরের ১৩ মার্চ কমিটি অনুমোদনের নির্দেশ দেয় হাইকোর্ট।

হাইকোর্টের নির্দেশের পরেও ম্যানেজিং কমিটি অনুমোদন হয়নি। ম্যানেজিং কমিটি না থাকায় ৫ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীরা। ফলে মানবেতর জীবন যাপন করছেন তারা। বকেয়া বেতন ভাতার দাবিতে ২৫ এপ্রিল দুপুরে মানববন্ধন করেন শিক্ষক-কর্মচারীরা।

এ ব্যাপারে অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ম্যানেজিং কমিটি না থাকলে নিয়ম অনুযায়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তা সমন্বয়ে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করেন। কিন্তু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন শিক্ষক-কর্মচারীদের বিলে সুপারিশ করছেন না। তাই ৫ মাস যাবত বেতন-ভাতা বন্ধ রয়েছে।

তিনি বিষয়টি সমাধানের জন্য সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বেতন-ভাতার দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

আপডেট সময় ০৭:১৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯